Health and Beauty Tips - Truealtricks.blogspot.com

Latest

New Update All Time

Boxed(True/False)

braking

Saturday, September 15, 2018

Health and Beauty Tips

মুখের দুর্গন্ধ দূরীকরণে করনীয়ঃ
কথা বলতে গেলেই আপনার মুখ দিয়ে বেরোয় এক ধরনের অসহনীয় বিশ্রী গন্ধ? তবে একটু কৌশলী ও যত্নবান হলে ঘরোয়াভাবেই এ দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন। নিচে তেমনই কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :
মৌরি :
মুখের দুর্গন্ধ দূর করতে খুবই সহায়ক হতে পারে মৌরি। প্রতিবার খাওয়ার পর এক চামচ মৌরি মুখে রাখা যেতে পারে। এতে মুখে দুর্গন্ধ হবে না। এর রয়েছে ঔষধি গুণও। মৌরি হজমেও ভালো কাজ করে। যদি মুখে খুবই গন্ধ হওয়ার প্রবণতা থাকে তাহলে এক কাপ গরম পানিতে এক চামচ মৌরি দিয়ে ৫-১০ মিনিট রেখে এই পানি দিনে দু’বার খাওয়া যেতে পারে।
দারুচিনি :
দারুচিনিতে রয়েছে সিনামিক অ্যালডিহাইড। যা মুখের গন্ধ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কাপ পানিতে এক চামচ দারুচিনি গুঁড়ো ফুটিয় সেই পানি দিয়ে দিনে দু’বার মুখে ধুয়ে নিলে ভালো উপকারিতা পাওয়া যায়। এই পানিতে তেজপাতাও মেশানো যেতে পারে।
মেথি :
মুখের যে কোনো সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে মেথি। এক কাপ পানিতে এক চা চামচ মেথি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিয়ে এই চা দিনে এক বার খেলে মুখের গন্ধ দূর হয়।
লবঙ্গ :
লবঙ্গের রস মুখের দুর্গন্ধ দূর করতে অগ্রণী ভূমিকা পালন করে। এজন্য মুখের মধ্য কয়েকটা লবঙ্গ ফেলে রেখে চিবোতে হবে। এক কাপ পানিতে এক চা চামচ লবঙ্গ দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে দিনে দু’বার এই লবঙ্গ চা খাওয়া যেতে পারে।
লেবুর রস :
এক কাপ পানিতে এক টেবিল চামচ লেবুর রস, লবণ মিশিয়ে মুখ ধুয়ে নিলে দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায়। এতে মুখও শুকায় না।
চা :
চা খুব ভালো অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে। দুধ ছাড়া চা বা হার্বাল টি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়।

No comments:

Post a Comment

CAN I HELP ME