আপনার Andorid ফোনের ডাটা চালু করলেই অটোমেটিক APPS ডাউনলোড হয়? - Truealtricks.blogspot.com

Latest

New Update All Time

Boxed(True/False)

braking

Tuesday, September 18, 2018

আপনার Andorid ফোনের ডাটা চালু করলেই অটোমেটিক APPS ডাউনলোড হয়?

আপনার Andorid ফোনের ডাটা চালু করলেই অটোমেটিক APPS ডাউনলোড হয়?
.
নিয়ে নিন সমাধান।
.
গুগল প্লে-স্টোরে স্বয়ংক্রিয় অ্যাপ
আপডেট বন্ধ করার পদ্ধতি
গুগল প্লে থেকে আমরা যে সকল
অ্যাপলিকেশন বা গেমগুলো ইন্সটল করে থাকি সেগুলো মাঝে মধ্যেই আপডেট হয়।
.
হ্যাঁ, আপডেট হওয়াটা খারাপ কিছু নয় বরং এতে অ্যাপলিকেশনগুলোর পারফর্মেন্সে
বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়।
.
তবে যারা শুধুমাত্র সেলুলার নেটওয়ার্কের ডাটা ব্যাবহার করেন প্রাইমারী ভাবে তাদের জন্য এই অটোমেটিক আপডেটটা বেশ
বিরক্তিকর।
.
কেননা, এতে করে বেশ কিছু ডাটা খরচ হয়ে যায়। এবং আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন আমাদের দেশের সেলুলার নেটওয়ার্কগুলোর ডাটা সার্ভিস
সম্পর্কে!
.
যাই হোক, এই অটো- আপডেটের সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব।
.
চলুন, পদ্ধতিটি জেনে নেয়া যাক।
অটো-আপডেট বন্ধ করার পদ্ধতিঃ
.
* Google Play খুলে
ন্যাভিগেশন ড্রয়ার থেকে
Settings-এ ট্যাপ করুন।
.
এরপর Auto-update apps
অপশনটি ট্যাপ করুন।
.
* একটি পপ-আপ উইন্ডোতে ৩টি অপশন পাবেন, প্রথমটি সিলেক্ট করুন।
.
ব্যাস, এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে
আর আপনার স্মার্টফোনের
অ্যাপলিকেশনগুলো আপডেট দিতে
হবেনা, কোন আপডেটের প্রয়োজন হলে সেগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে।
.
ম্যানুয়ালি অ্যাপলিকেশন আপডেট
করার পদ্ধতি
.
* অ্যাপলিকেশন সমূহ ম্যানুয়ালি
আপডেট করার জন্য প্রথমে গুগল প্লে থেকে ন্যাভিগেশন ড্রয়ার ওপেন করতে হবে।
.
* ন্যাভিগেশন ড্রয়ারে Apps &
Games এর আন্ডারে My Apps & Games দেখতে পাবেন, সিলেক্ট করুন।
.
* এখন এখান থেকে আপনি চাইলে আপনার সবগুলো অ্যাপলিকেশন একসাথে আপডেট করতে পারেন অথবা একটি একটি করেও অ্যাপলিকেশন আপডেট করতে পারেন।
.
ব্যাস! আপনারা যারা সেলুলার
নেটওয়ার্কের ডাটা ব্যবহার করে
থাকেন তারা এই অটো-আপডেট বন্ধ করে বেশ কিছু ডাটা বাঁচাতে
পারবেন।
.
পরে না হয় ওয়াই-ফাই
নেটওয়ার্কের মধ্যে গেলে সবগুলো
অ্যাপলিকেশন আপডেট করে নিলেন।



আপনাকে আমাদের সাইটে আসার জন্য  ধন্যবাদ 


No comments:

Post a Comment

CAN I HELP ME