Health and Beauty Tips - Truealtricks.blogspot.com

Latest

New Update All Time

Boxed(True/False)

braking

Saturday, September 15, 2018

Health and Beauty Tips


হার্টের রোগে, স্ট্রোক সারাতে পারে মুলা..
হার্টের জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকায় আছে গাজর, পেঁয়াজ ও ব্রুকোলির নাম। এবার এ তালিকায় যুক্ত হল আরেকটি নাম, মুলা।
গবেষকরা জানিয়েছেন, অতিকায় মুলা হার্টের রোগ ও স্ট্রোক সারাতে ভূমিকা রাখতে পারে।
জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষক কাটসুকো কাজিয়া বলেন, অতিকায় মূলার মধ্যে থাকা উপাদানগুলি করনারি ব্লাড ভেসেল রক্ষা করতে সাহায্য করে। এছাড়া, হৃদরোগ ও স্ট্রোকের প্রবণতাকেও অনেকাংশে হ্রাস করে। কয়েক শতাব্দী ধরে জাপানের মাটিতে উৎপন্ন হয়ে চলেছে এই ‘মনস্টার মুলা’।

অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়, ফলে নানা শারীরিক জটিলতার মুখোমুখি হন সাধারণ মানুষ। মুলাতে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ থাকে যথেষ্ট বেশি যা কমায় উচ্চ রক্তচাপকে। অন্যান্য মুলার থেকে বড় আকারের মুলার মধ্যে থাকা উপাদান গুলিই হার্টের অসুখের জন্য সর্বাধিক কার্যকরী।


 আপনাকে আমাদের সাইটে আসার জন্য আনেক ধন্যবাদ

No comments:

Post a Comment

CAN I HELP ME