vlobashar golp - Truealtricks.blogspot.com

Latest

New Update All Time

Boxed(True/False)

braking

Tuesday, January 22, 2019

vlobashar golp

আবির বিয়ে হয়েছে দুই মাস হলো। অাবির গ্রামের ছেলে,শহরে পড়াশোনা করতে এসে, শহরের এক মেয়েকে বিয়ে করে সে।
অাবিরের শ্বশুর অনেক বড়লোক মানুষ। অনেক গুলো কোম্পানি আছে শহরে।
.
অাবির একটা চাকরী আছে। পড়াশোনা শেষ করে জব টা পেয়েছে। গ্রাম থেকে বাবা- মাকে শহরে নিয়ে এসেছে আবির।
শহরের আলাদা ফ্লাটে ভাড়া থাকে অভি।
.
-এই শোন আজকে অফিস থেকে তারাতারি বাসাই ফিরবে। (তিথি)
-কেনো? (অাবির)
-আজকে আমার এক বন্ধুর বিয়ে সেখানে যেতে হবে। (তিথি)
-আচ্ছা।
অফিস গিয়ে কিছুক্ষন কাজ করার পরে, বসের থেকে ছুটি নিয়ে চলে আসলাম।
বাড়িতে এসে দেখি তিথি রেডি হয়ে গিয়েছে।
-কি ব্যাপার এখুনি যাবে? (অাবির)
-এখন শপিং এ যাবো। তারপরে বাসাই এসে বিকালে যাবো। (তিথি)
-আচ্ছা চলো (অাবির)
.
তিথিকে সাথে নিয়ে অভি শপিং এ গেলো।
তিথির জন্য শাড়ি কিনতে গোটা শপিং মলের সব দোকান ঘুরেছে।
তবুও শাড়ি পছন্দ হয় নি।
-অাবির তুমি একটা শাড়ি পছন্দ করে দাও না (তিথি)
-আমি পছন্দ করলে নেবে তুমি?(অাবির)
-হ্যাঁ নেবো।
-ওইযে হলুদ শাড়িটা নাও। ওটা পড়লে তোমাকে অনেক সুন্দর লাগবে।
-চলো গিয়ে দেখি।
শেষ পর্যন্ত একটা গতি হলো। তিথি হলুদ শাড়িটা নিলো। এদেরকে নিয়ে কেনো যে শপিং এ আসে মানুষ ওরাই জানে।
ওদের কি অসস্তি লাগে না।
.
বাসাই এসে ফ্রেস হয়ে নাস্তা করে, বিকালে অভি আর তিথি,
তিথির বন্ধুর বাড়িতে গেলো।
অভির এসব ভালো লাগে না, তিথির কারনে গেলো।
ওখানে যাবার পরে ,
তিথির বন্ধুদের সাথে দেখা হয় তিথির।
-তিথি তুমি ওদের সাথে কথা বলো আমি এখানেই আছি। (অাবির)
-আচ্ছা যাও (তিথি)
.
কিরে তিথি কেমন আছিস (অহনা)
-ভালো আছি তুই(তিথি)
-বিয়ে করেছিস শুনলাম(অহনা)
-হ্যাঁ তখন তুই দেশের বাইরে ছিলি(তিথি)
-আরে দোস্ত কেমন আছিস (রিতু)
-ভালো,তুই(তিথি)
-আমিও ভালো।
আস্তে আস্তে সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো তিথির।
সবাই মিলে অনেক মজা করছে।
অভি এক জায়গায় বসে থেকে ওদের আনন্দ গুলো দেখছে।
সে যদি গ্রামে থাকতো তাহলে এমন করেই সবার সাথে আনন্দ করতো। 
.
নাস্তা করার সময় সবাই তাঁদের বরের পরিচয় দিয়ে দিলো।
কার বর কেমন, কে কি জব করে।
-তিথি তুই তো কলেজের ভেতরে ফাষ্ট গার্ল ছিলি, তাহলে এমন কালো, গেয়ো ভূত কে কেনো বিয়ে করলি। (অহনা)
-তোর জন্য কত ছেলে পাগল ছিলো,ওরা দেখতে কত সুন্দর ছিলো। (রিতু)
-তোর বাবার টাকা কি কম নাকি, তোর জন্য তোর বর তো সুন্দর রাজপুত্রের মতন হতো।
শেষ পর্যন্ত একটা এমন ছেলেকে কেনো বিয়ে করলি(ইতি)
এইসব কথা গুলো তিথির সামনেই বলেছে তিথির বন্ধুরা, অভিও সেখানে বসে নাস্তা করছিলো।
অভি এসব শোনার পরে কিছুই বলে নি, ওরা তো ঠিক কথাই বলেছে।
-তোরা এবার থাম(তিথি)
শোন আমার বর কালো হলেও তোদের বরদের মতন না।
আমার স্বামী আজ পর্যন্ত কোন নেশা করে নি,
তোদের বর দের বলে দেখ, ওরা নেশা করে কিনা।
তোদের বর রাত করে নেশা করে বাড়ি ফিরে তখন তো কিছু বলতে পারিস না।
.
আর চেহারা দিয়ে কি হবে।
ভালো মন থাকা দরকার। সুন্দর দেখতে কিন্তু মন যদি কুকুরের মতন হয় তাহলে কি হবে সুন্দর চেহারা দিয়ে।
ও আমাকে টাকার জন্য বিয়ে করে নি , আমিই ওকে বিয়ে করেছি।
আর শোন তোদের স্বামী কে কিরকম খোঁজ নিয়ে দেখিস।
আমার স্বামী রাতে ক্লাবে যায় না, তাই সে গেয়ো ভূত।
তোদের স্বামী যায় তাই তারা স্মার্ট।
শোন নিজের স্বামীদের কে একটু দেখে তারপরে আসিস অন্যের স্বামীকে দেখতে।
কথা গুলো বলার পরে ওদের কেউ কথা বলছে না।
অভি তিথির দিকে তাঁকিয়ে আছে।
মনে হচ্ছে আর কেউ যদি অভিকে নিয়ে কিছু বলে ওকে এখুনি মেরে দিবে।
.
-অভি চলো, এখানে আর এক মূহুর্ত নয়। (তিথি)
-বন্ধুর বউকে দেখবে না। (অাবির)
-তোমাকে কি বলেছি আমি(তিথি)
-আচ্ছা চলো,তিথির দিকে তাকানো যাচ্ছে না এমন রেগে আছে সে। 
সেখান থেকে চলে আসলাম।
আমার জন্য সে এতো কিছু করছে,ভাবতেই অবাক লাগছে।
বাড়িতে চলে আসছি।
.
-তিথি ওরা তো ঠিকি বলছিলি (অাবির)
-ওরা ঠিক বলছিলি মানে। ওরা একটি কথাও ঠিক বলেনি। আমার স্বামীকে ওরা অপমান করবে আর আমি মুখ বুঝে সব মেনে নিবো।
সেটা কখনই হবে না । (তিথি)
-তুমি আমাকে এতো ভালোবাসো (অাবির)
-এখানে ভালোবাসার কি হলো, কেউ যদি আমাকে তোমার সামনে অপমান করে তুমি কি সেটা শুনে চুপ করে থাকবে ।(তিথি)
-না তাকেও উচিত জবাব দেবো। (অাবির)
-আমিও সেটাই করছি।
অাচ্ছা বাদ দাও ওরা বন্ধু নামের কলঙ্ক।
বাবা মাকে ডাকো,ওদের কে নাস্তা দিচ্ছি আমি (তিথি)
-আচ্ছা (অাবির)
-তুমি আবার নাস্তা করবে (তিথি)
-না, তুমি করলে করো, আমি বাবা মাকে ডাকছি।(অাবির)
ওরা নাস্তা করছে, আর আমি টিভির রুমে বসে বসে ভাবছি এমন মেয়ে কইজন আছে।
বড়লোকের মেয়ে ভেবে তিথিকে যেমন টা মনে করেছিলাম ও তেমন না।
হ্যাঁ এমন বউ বিয়ে করা দরকার যারা স্বামীর জন্য সব করতে পারবে।

No comments:

Post a Comment

CAN I HELP ME