- Truealtricks.blogspot.com

Latest

New Update All Time

Boxed(True/False)

braking

Saturday, March 30, 2019

যদি জানতাম সেটাই হবে শেষ দেখা তবে আর কিছুক্ষণ দেখতাম। হ্যাঁ, আরেকটু বেশি মনযোগ দিয়ে দেখতাম যে এই মানুষটার মধ্যে এমন কি অসাধারণ ক্ষমতা আছে যা আমার মধ্যে নেই যার জন্য আমি তাকে ছাড়তে পারিনি।
যদি জানতাম সেটাই হবে শেষ কথা তাহলে উল্টাপাল্টা কিছু বলে কিছুক্ষণ ঝগড়া করতাম। কেননা ঝগড়া দিয়ে সম্পর্ক শেষ হলে একজন আরেকজনের খারাপ কথাগুলো নিয়েই ভাবতে থাকে। আর ভালো স্মৃতি মনে পড়েনা। কিন্তু নীরবে শেষ হয়ে যাওয়া সম্পর্ক গুলোর নীরব কান্না কোনোদিন শেষ হয়না।
সে নাহয় চরিত্রহীন ছিলো কিন্তু আমার সাথে সে ভালোই ছিলো। তার মধ্যে অভদ্র কথা,আচরণ কিছু পাইনি কখনো। তাই তাকে সবাই খারাপ বললেও আমি বলতাম ভালো মানুষ। অন্তত আমার জন্য সে ভালো মানুষ ছিলো। মা যেভাবে বুঝিয়ে শুনিয়ে রাখতো,পরামর্শ দিতো সেও তেমনই ছিলো। তার অনেক দোষ এর মধ্যে অনেক গুণ ও ছিলো কিন্তু সেসব তার বেঈমানির সাথে ধুয়ে মুছে চলে গেছে।
কতো কতো গল্প লিখি অথচ নিজের গল্পটুকু লিখার সাহস আর শক্তি কোনোটাই পাই না। কেউ আমার দুঃখের ভার নিতে পারবে না। কেউ স্বান্তনা দিক সেটা আমি চাইনা, তাই নিজের কষ্টগুলো নিয়ে নিজেই হাসি। আমার সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনাগুলো হাস্যকরভাবে লিখি অথচ এসব নিয়েই এক সময় কিভাবে কাঁদতাম।
সে চলে যাওয়ার পর শুধু একটাই কষ্ট সে নাই। কিন্তু সে যখন আমার জীবনে ছিলো তখন আমার কষ্টের কোনো কূল কিনারা ছিলো না। অনেক কিছু সহ্য করতে হতো আমার, যা সহ্য করার ক্ষমতা তখন ছিলো না।
হ্যাঁ, আমিও থেমে যাই কিন্তু থেমে থাকিনা..........

No comments:

Post a Comment

CAN I HELP ME