#ইউটিউবে_ভিডিও_নির্মাতাদের_আয়_বেড়েছে_৬গুন!
.
ইউটিউবে ভিডিও নির্মাতাদের আয় ৬ গুণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তিনি জানান,এখন ইউটিউবের প্রতিষ্ঠিত চ্যানেলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর এক লাখ সাবসক্রিপশন পাওয়া চ্যানেল দ্বিগুণ বেড়েছে। ভিডিও নির্মাতাদের আয়ও ৫ থেকে ৬ গুণ বেড়েছে।বিশ্লেষকেদের সঙ্গে গুগলের প্রান্তিক আয় নিয়ে সোমবার আলোচনার সময় তিনি এসব কথা বলেন। খবর গ্যাজেটস নাউ।
নীতিমালা ভঙ্গ করলে ভিডিও দ্রুত অপসারণ

বর্তমানে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ইউটিউবকে নানা সমস্যায় পড়তে হচ্ছে জানিয়ে
গুগলের প্রধান নির্বাহী পিচাই বলেন, যেসব কনটেন্ট ইউটিউবের নীতিমালা ভঙ্গ
করে, চলতি বছর তা দ্রুত সরিয়ে ফেলার বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে।
ইউটিউব দিয়ে গুগলের বড় মুনাফা
২০১৮ সালের শেষ তিন মাসে গুগলের সহযোগী কোম্পানি অ্যালফাবেটের মোট রাজস্ব হয়েছে ৩৯.৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা থেকে এসেছে ৩২.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩২ শতাংশ বেশি।
মাসে প্রায় ২০০ কোটি দর্শকের এ ভিডিও প্ল্যাটফর্মটি ভবিষ্যতেও গুগলের জন্য বড় মুনাফা আনবে বলেই মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
গুগলের প্রধান নির্বাহী আরও জানান, গুগলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ইউটিউবের ভিডিও। তবে ইউটিউবের আয়ের বিস্তারিত বলতে চাননি তিনি।
বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে প্রিমিয়াম সেবা
বর্তমানে ৩০টি দেশে মিউজিক ও প্রিমিয়াম সেবা চালু করেছে গুগল। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ইউটিউব টিভি চালু আছে।
পিচাই আরও বলেন, বর্তমানে ইউটিউব প্রিমিয়াম সেবায় অর্থ খরচ করে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ রয়েছে। ইউটিউব মিউজিক ও ইউটিউব প্রিমিয়ামের জন্য সাবসক্রিপশন সেবার ক্ষেত্রে জোর দেওয়া হবে।

ReplyDeleteBe it creating individual web journals More Info